Upcoming Conference/Events

Pages

News

News Details
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে হবে -------সিকৃবি ভিসি
Friday, 17-July-2026 [07:07:25]


অপরিকল্পিত অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার ফলে ড্রেন, খাল জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগলেও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিচ্ছন্ন, সবুজ বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

১৭ জুলাই (শুক্রবার) সিকৃবিতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মো: আলিমুল ইসলাম এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ পরিচ্ছন্নতা কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়; বরং এটি প্রত্যেক নাগরিকের নৈতিক সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ টেকসই পরিবেশ নিশ্চিত করবে।

 

সিকৃবি পরিবেশ ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, সিলেট এর সহযোগীতায় অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন অনুষদীয় ডিন, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর , বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।