News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের
(সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি
বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ।
এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ড. সুলতান আহমেদ এর মা আয়েশা আহমদ (০৬ জুলাই ) রবিবার আনুমানিক রাত
১০.০৫ ঘটিকায় ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও ৫পুত্র সন্তান রেখে গেছেন। এদিকে প্রফেসর সুলতান আহমেদ এর মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের
ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী ।