Upcoming Conference/Events

Pages

News

News Details
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।।
Saturday, 02-August-2025 [11:08:42]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের  সহযোগিতায় চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উক্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম।

 

 অনুষ্ঠানে 'শ্রাবণ বিদ্রোহ' এবং 'জুলাই আন্দোলনে সিলেট' শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর . মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর . .টি.এম. মাহবুব--ইলাহী, প্রক্টর প্রফেসর . জসিম উদ্দিন আহাম্মদ এবং জেলা তথ্য অফিসের সরকারি পরিচালক রকিবুল হাসান।

 

 প্রধান অতিথি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় অন্যায়, শোষণ নিপীড়নের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা তাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে বারবার বিজয় অর্জন করেছে। সেই সংগ্রামী চেতনা আমাদের আজও প্রেরণা দেয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে  দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সময় সচিত্র বাংলাদেশ নবারুণ ম্যাগাজিন এবং পোস্টকার্ড বিতরণ করা হয়।