Upcoming Conference/Events

Pages

News

News Details
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম
Thursday, 04-September-2025 [04:03:11]

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম
-------সিকৃবি ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, হল্যন্ড, নেদারল্যান্ড যারা সাগরের উপরে বেড তৈরি করে আলু উৎপাদন করছে, উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে কৃষির উৎপাদন বাড়াচ্ছে  সেই টেকনোলজিগুলো যে সকল  জার্নাল বা বইয়ে প্রকাশিত হচ্ছে  সেই বই বা জার্নালগুলো আমাদের সংগ্রহ করার পাশাপাশি গবেষক বিজ্ঞানী ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে।যাতে আমাদের দেশের বিজ্ঞানী ও গবেষকবৃন্দ এসব প্রযুক্তির সুফল কৃষকের দোরগোড়ায়  পৌঁছে দিতে পারে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় গ্রন্থাগারের তত্ত্বাবধানে পরিচালিত ওপেন সোর্স লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার কোহা কে (koha software) নতুন ভার্সনে আপগ্রেড করা হয় এবং পুরাতন ডাটা নতুন ভার্সনে মাইগ্রেশন করে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক সুবীর কুমার পালের সভাপতিত্বে কোহা সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার,  প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক, পরিচালকবৃন্দ, সিনিয়র প্রফেসরবৃন্দ ও লাইব্রেরিতে কমর্রত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে গ্রন্থাগারের সকল বই অনলাইন ক্যাটালগ করা হয়েছে। www.opac.sau.ac.bd এই ওয়েভ এড্রেস ব্যবহার করে খুব অল্প সময়ে যে কেউ বিশ্বের যেকোন প্রান্ত থেকে তার প্রয়োজনীয় বইটি কেন্দ্রীয় গ্রন্থাগারের আছে কিনা তা সার্চ (Author, Title, Subject, Series, ISBN) করে দেখতে পারবে এবং লাইব্রেরির সদস্য হয়ে প্রয়োজনে বই ধার নিতে পারবে।