News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান
অনুষদের উদ্যোগে ৫-৭ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল
ফিশারিজ (আইসিএসএফ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩ দিন ব্যাপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার । সম্মেলনে ১১টি সেশনে প্রায় আড়াই শতাধিক বৈজ্ঞানিক
প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের
গবেষক ও বৈজ্ঞানিক বৃন্দ অংশগ্রহণ করবেন।
মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল
চন্দ্র রায় বলেন আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে দেশী-বিদেশী গবেষকদের সমসাময়িক গবেষণা
কার্যক্রম নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরী হবে। ফলে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার পাশাপাশি
দেশীয় গবেষণা এগিয়ে যাবে।
উল্লেখ্য, সম্মেলনে ইটালী, স্পেন, অস্ট্রেলিয়া,
মালয়েশিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পাচঁ শতাধিক গবেষক
ও বিজ্ঞানী অংশগ্রহণ করবেন।