News
বেলজিয়াম
এর গেন্ট বিশ্ববিদ্যালয়ের কৃষিখাদ্য বিপণন ও চেইন ম্যানেজমেন্ট
ইউনিট, কৃষি অর্থনীতি বিভাগের
প্রফেসর ড. হান্স ডি
স্ট্যুর ৪ নভেম্বর (মঙ্গলবার)
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ( সিকৃবি)
পরিদর্শন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল
ইসলাম এর সাথে সৌজন্য
সাক্ষাৎ করেন। এ সময় প্রফেসর
ড. হান্স ডি স্ট্যুর বাংলাদেশের
ঐতিহ্যবাহী ফল ও সবজি
বাজারের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাসহ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে
শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম
বিনিময় বিষয়ে আলোচনা করেন । সৌজন্য
স্বাক্ষাৎকারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড.
মোঃ শাহ জাহান মজুমদার,
কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা
বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক স্বরূপ
বড়ুয়া ও সহকারী অধ্যাপক
মায়মুনা বেগম।