News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা' ২৫ অনুষ্ঠিত হয়েছে। “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি'র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই -ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস- চ্যান্সেলর ড. মো: আলিমুল ইসলাম রক্তদানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।এ সময় তিনি বলেন, মানুষের কল্যাণ এবং জীবন রক্ষার্থে সকলের এগিয়ে আসা উচিত।বাঁধনের সদস্যরা নিজে রক্ত দেয়ার পাশাপাশি অন্যের রক্ত সংগ্রহ করে মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচাতে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। যা সহমর্মিতা ও সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ ই নভেম্বর যাত্রা শুরু করে বাঁধন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট।