Upcoming Conference/Events

Pages

News

News Details
বিএসভিইআর এর ৩২ তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৬ সালের ৪ - ৫ এপ্রিল
Sunday, 16-November-2025 [08:33:09]

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (বিএসভিইআর)-এর আয়োজনে ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৬ সালের ৪ - ৫ এপ্রিল  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে(সিকৃবি)  অনুষ্ঠিত হবে । ১৬ নভেম্বর  (রবিবার) সিকৃবিতে প্রফেসর ড. মো:  ইকবাল হোসেন কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সিকৃবি'র ভাইস - চ্যান্সেলর  ও বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. মো : আলিমুল ইসলাম জানান, পরিবেশবিদ ও ভেটেরিনারিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই পরিকল্পনা প্রণয়ন এবং প্রাণী ও মানুষের সংক্রামক রোগ (জুনোটিক রোগ) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি প্রাণিজ উৎপাদন বৃদ্ধি ও মৃত্যুহার হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরির মনোভাব সৃষ্টি করাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।উল্লেখ্য, বিএসভিইআর ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ভেটেরিনারি পেশার শিক্ষাবিদ ও গবেষকদের একটি নেতৃস্থানীয় সংগঠন। ভেটেরিনারি পেশার উৎকর্ষতা সাধনের লক্ষ্যে শিক্ষাবিদ, গবেষক ও ভেটেরিনারিয়ানদের সমন্বয়ে এই সোসাইটি কাজ করে যাচ্ছে।