Upcoming Conference/Events

Pages

News

News Details
প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ডি-নথির বাস্তবায়ন প্রয়োজন
Sunday, 23-November-2025 [09:11:28]


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের -রিসোর্স সেন্টারে সিকৃবি কর্মকর্তাদের দুই দিনব্যাপি ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

২১ নভেম্বর (শুক্রবার) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর . এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর প্রফেসর . মোঃ আব্দুর রশিদ সরকার, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর . .টি.এম. মাহবুব--ইলাহী, রেজিস্ট্রার প্রফেসর . মোঃ আসাদ-উদ-দৌলা আইসিটি সেলের পরিচালক প্রফেসর ডা. মোঃ রফিকুল ইসলাম।

দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম বলেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ডি-নথির বাস্তবায়ন প্রয়োজন। ডি-নথির মাধ্যমে যেকোনো স্থানে, যেকোনো সময় পেপারলেসভাবে ফাইল প্রক্রিয়াকরণ অনুমোদন সম্পন্ন করা যাবে। এতে সময়ের অপচয় রোধ এবং কাগজের সাশ্রয় হবে। একই সাথে প্রশাসনিক একাডেমিক ক্ষেত্রে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে ২৫ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে  অংশগ্রহণ  করছেন।