Upcoming Conference/Events

Pages

News

News Details
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে
Saturday, 29-November-2025 [10:11:28]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে   "প্রাণিস্বাস্থ্য ও উৎপাদনে উদ্ভাবন, প্রয়োগ এবং ভবিষ্যৎধারা” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে "১ম ভেটেরিনারি ও প্রাণিজ বিজ্ঞান সম্মেলন–২০২৫"। ২৯ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমি ভবনে অনুষ্ঠিত  সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি'র ভিসি প্রফেসর  ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভিসি প্রফেসর ড. মো: লুৎফর রহমান। বৈজ্ঞানিক সম্মেলনে সম্মানিত অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপনকারী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।