Upcoming Conference/Events

Pages

News

News Details
শ্রীলঙ্কায় সার্ক আঞ্চলিক কর্মশালার কারিগরি অধিবেশন অনুষ্ঠিত
Saturday, 13-December-2025 [11:12:24]

শ্রীলঙ্কার কলম্বোতে "দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত প্রাণী রোগের প্রভাব মূল্যায়ন" শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত কারিগরি অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম । ঢাকাস্থ সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) এবং শ্রীলঙ্কার প্রাণী উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ( ডিএপিএইস)এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কারিগরি অধিবেশনে সার্ক সদস্য দেশের - বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার  নীতিনির্ধারক, বিজ্ঞানী, পশুচিকিৎসা বিশেষজ্ঞ এবং উন্নয়ন অংশীদারগণ অংশগ্রহণ করেন।