News
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।
এক শোক বার্তায় তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।