News
শোক বার্তা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরকার এর আকস্মিক মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) গভীর শোক প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।
এক শোক বার্তায় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।