News
বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন,গণতন্ত্রের জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) প্রশাসনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । মরহুমার রুহের মাগফেরাত কামনায় সিকৃবি কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর ও বাদ এশা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম অনুভূতি ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তার আদর্শ ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রদূত ও গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা।বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। গণতন্ত্রের সংকটময় মুহূর্তগুলোতে তিনি নিঃস্বার্থভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারালো। বিশেষ দোয়া ও মোনাজাত এ অন্যান্যের মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো: মোহন মিয়া, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ,অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো: রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ শিক্ষার্থী -শিক্ষক , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।