News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান প্রকৌশলীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১০ জানুয়ারি (শনিবার)
সিকৃবি'র ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম কার্যালয়টি উদ্বোধন করেন। প্রধান প্রকৌশলী প্রফেসর ড. রাশেদ আল মামুন এর সভাপতিত্বে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো: কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সিকৃবি'র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম
মাহাবুব-ই- ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আসাদ- উদ-দৌলা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো: রুহুল আমিন, খামার এর পরিচালক প্রফেসর ড. মো: আব্দুল আজিজ সহ বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কার্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি'র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে।