Upcoming Conference/Events

Pages

News

News Details
ইউজিসি'র চেয়ারম্যান ও সদস্যদের সাথে সিকৃবি'র ভিসির সৌজন্য সাক্ষাৎ
Tuesday, 13-January-2026 [10:01:57]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ,  কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব সহ অন্যান্য সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১২ জানুয়ারি (সোমবার) ইউজিসি ভবনে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় সহ মতবিনিময় করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা,  গবেষণা, সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের ক্যালেন্ডারসহ ভাইস - চ্যান্সেলর হিসেবে যোগদানের  বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা, গবেষণা , সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকাশিত 'আলোকচিত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়'  শীর্ষক প্রকাশনা হস্তান্তর করেন।