Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে আন্তঃহল ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫-২৬ ফাইনাল অনুষ্ঠিত
Sunday, 25-January-2026 [05:01:32]


সিকৃবিতে আন্তঃহল ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫-২৬ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি (শনিবার) সিকৃবি কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ এর সঞ্চালনায় এবং টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির সভাপতি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
ভলিবল ও ব্যাডমিন্টন খেলায় ছেলে ও মেয়েদের ৭টি আবাসিক হলের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়েছে।  এবছর ছাত্রদের আন্তঃহল ভলিবলে হযরত শাহজালাল (র.) হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হযরত শাহপরাণ (র) হল এবং ছাত্রীদের আন্তঃহল ভলিবলে দুররে সামাদ রহমান হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুহাসিনী দাস হল। 


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সিকৃবি ভিসি বলেন, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম সুস্থ, মানবিক এবং প্রগতিশীল সমাজ নির্মাণের অন্যতম ভিত্তি। ‘সুস্থ দেহ সুস্থ মনের জন্ম দেয়’ এই প্রবাদটি শুধু কথার কথা নয়, বাস্তব জীবনে এর গুরুত্ব অত্যন্ত গভীর। নিয়মিত খেলাধুলা একজন মানুষের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, মনোবল, একাগ্রতা, শৃঙ্খলা, দলগত চেতনা এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। এ কারণেই শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে খেলাধুলা এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।