Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে 'এগ্রি বিজনেস ক্যারিয়ার পাথওয়ে এন্ড ইনোভেশন শোকেস ' শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Sunday, 01-February-2026 [11:02:55]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিজনেস ও ইনোভেশন ক্লাব (এসএইউবিআইসি) এর উদ্যোগে ' এগ্রি বিজনেস ক্যারিয়ার পাথওয়ে এন্ড ইনোভেশন শোকেস ' শীর্ষক মনোমুগ্ধকর  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । ৩১ জানুয়ারি  (শনিবার) উক্ত অনুষ্ঠানে ক্যারিয়ার-ভিত্তিক সেশনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প আইডিয়া সাবমিট করা হয়, যেখান থেকে  'বেস্ট ইনোভেটর অব এসএইউ' নির্বাচন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর  ড. এ.টি.এম মাহবুব -ই - ইলাহী, পরিচালক বহিরাঙ্গন কার্যক্রম  প্রফেসর  ড. মোঃ মাছুদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ ।


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিজনেস ও ইনোভেশন ক্লাবের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে ইনোভেশন ভিত্তিক ও কো-কারিকুলার কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের কার্যক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রতিযোগিতায় ১২০ জনেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 


উল্লেখ্য, উক্ত প্রোগ্রামে ৩০ টিরও অধিক প্রকল্প জমা পড়ে। সেখান থেকে বাছাইকৃত সেরা পাঁচটি প্রকল্প চূড়ান্ত উপস্থাপনের সুযোগ পায় এবং সর্বশেষ 'স্মার্ট ফার্মিং'প্রকল্পটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।