News
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম
মৃত্যুবার্ষিকী আজ।
১৬ ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতি গঠনে তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে অত্যন্ত সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীর সেনাপ্রধানের পদ গ্রহণ করেন। যুদ্ধ পরিচালনায় তিনি রণাঙ্গনকে ১১টি সেক্টরে বিভক্ত করেন। তাঁর নেতৃত্বে মুক্তিবাহিনী সুসংগঠিতভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্বাধীনতাকে ত্বরান্বিত করে।