News
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার নিষ্ঠা, অসামান্য কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও দেশাত্ববোধের মাধ্যমে দেশ এগিয়ে যাবে ,জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও আপনি সফল হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আপনার বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে দেশ আরও গতিশীল হবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজের অবস্থান আরও সুদৃঢ় করবে এই কামনা করছি। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখা, পেশাগত মর্যাদা রক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এই সরকার অগ্রাধিকার দেবে বলে আমি বিশ্বাস করি।আপনার ও আপনার পরিবারের সকল সম্মানিত সদস্যদের সুস্বাস্থ্য
কামনা করছি।
প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম
ভাইস- চ্যান্সেলর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।