Upcoming Conference/Events

Pages

News

News Details
একুশ আমাদের জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক -------------সিকৃবি ভিসি
Saturday, 21-February-2026 [02:02:30]


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম বলেছেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য যেমন শোকের, তেমনি গর্বের। ১৯৫২ সালের একুশ আমাদের জাতীয় চেতনা আত্মমর্যাদার প্রতীক। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব নতুন মাত্রা পেয়েছে। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার শুদ্ধ চর্চা গবেষণায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। ২১ ফেব্রুয়ারি (শনিবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে একুশের চেতনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এর আগে সকাল .৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিতে সিকৃবি ট্রেজারার প্রফেসর . .টি.এম. মাহবুব--ইলাহী, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর . মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রভাত ফেরি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর . মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর . মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম ট্রেজারার প্রফেসর . .টি.এম. মাহবুব--ইলাহী।