Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Thursday, 05-March-2026 [11:03:00]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৪ মার্চ ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় অডিটোরিয়ামে  দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ইফতার মাহফিলে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম। ইফতার পূর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি নৈতিক উন্নতির মাস। এই মাসে আমরা সংযম, সহনশীলতা মানবিকতার যে শিক্ষা লাভ করি, তা সারা বছর জীবনে ধারণ করতে হবে। সততা, দায়িত্ববোধ পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার মাধ্যমে আমরা একটি মানবিক আদর্শ সমাজ গড়ে তুলতে পারি।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। এই মাস কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের নৈতিকতা, সহমর্মিতা ও মানবিকতার চর্চার এক অনন্য সুযোগ।“শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক শিক্ষাকেও গুরুত্ব দিই। রমজান আমাদের সেই নৈতিক ভিত্তিকে আরও দৃঢ় করার প্রেরণা যোগায়।”আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ৫ শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।