Upcoming Conference/Events

Pages

News

News Details
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর বি.এসসি (ইঞ্জি.) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : সিকৃবি কেন্দ্রে উপস্থিতির হার শতকরা ৭৫.২৯
Sunday, 19-April-2026 [09:04:15]

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বি.এসসি (ইঞ্জি.) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১১ টা থেকে ১২ টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০৪ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির  হার শতকরা ৭৫.২৯ । ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর  ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ দুই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেন। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের  ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম সিকৃবি  কেন্দ্রে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে  সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য,সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫ - ২৬ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন এবং 

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।