Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে চার দিন ব্যাপী ‘বিডি-পেডাগোজিক্যাল ট্রেনিং ফর দ্যা ইয়াং টিচার অব সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি-এওএল’ বিষয়ক প্রশিক্ষণ শুরু
Tuesday, 28-April-2026 [10:04:58]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস) এর যৌথ উদ্যোগে মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সিকৃবি শিক্ষকদের চার দিন ব্যাপিবিডি-পেডাগোজিক্যাল ট্রেনিং ফর দ্যা ইয়াং টিচার অব সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি-এওএলবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

২৭ এপ্রিল (সোমবার) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর . এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর . মৃত্যুঞ্জয় কুন্ড এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর . নির্মল চন্দ্র রায় সাউরেসের পরিচালক প্রফেসর . মোহাম্মদ মাহবুব ইকবাল। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নেদারল্যান্ডের পাম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ। 

 

চার দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার মানোন্নয়ন কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সার্বিক প্রক্রিয়া, যেখানে শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল, গবেষণা দক্ষতা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু জ্ঞানদাতা নন, তিনি একজন পথপ্রদর্শক, অনুপ্রেরণাদাতা এবং দক্ষ মানবসম্পদ তৈরির কারিগর। সুতরাং, শিক্ষার্থীদের চাহিদা, মনস্তত্ত্ব এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে আমাদের শিক্ষাদান পদ্ধতিতে নতুনত্ব আনা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, চার দিন ব্যাপী প্রশিক্ষণে ৬টি অনুষদের ৩০ জন ইয়াং টিচার প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ  করছেন।