Upcoming Conference/Events

Pages

News

News Details
কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস - চ্যান
Tuesday, 09-June-2026 [09:06:08]

৭ জুন( রবিবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)  ভাইস - চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী  প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর , শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ সাকি , শিক্ষা সচিব আবদুল খালেক সহ শিক্ষা  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।