News
বিশ্বকাপ
আমাদের শেখায় কীভাবে নিয়মের
মধ্যে থেকে লড়াই করতে
হয়
-----------------সিকৃবি
ভিসি
সুস্থ
দেহে সুস্থ মন।
শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের
দাবির প্রেক্ষিতে বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ অনুষ্ঠান বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ
করার জন্য কর্মচারী পরিষদে
স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের
ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল
ইসলাম। ১০
জুন ( বুধবার) কর্মচারী পরিষদে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দের
উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন
করেন ভিসি প্রফেসর ড.
মো: আলিমুল ইসলাম।
এসময় তিনি প্রধান অতিথির
বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক
সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা
বৃদ্ধি এবং মানসিক অবসাদ
দূর করার ক্ষেত্রে অপরিহার্য। তিনি
বলেন,
ফুটবল
বিশ্বকাপ হলো বিশ্বের সবচেয়ে
বড় ক্রীড়া উৎসব, যা কেবল
একটি টুর্নামেন্ট নয়, বরং বিশ্বজুড়ে
কোটি কোটি মানুষের আবেগ,
ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা। এটি
সীমানা ও ধর্ম-বর্ণের
বাধা ভেঙে মানুষকে এক
ছাতার নিচে নিয়ে আসে। বিশ্বকাপ
চলাকালীন পুরো পৃথিবী যেন
এক হয়ে যায়।
ভিন্ন ভিন্ন দেশ, ভাষা
ও সংস্কৃতির মানুষ একই সাথে
তাদের পছন্দের দলের জন্য গলা
ফাটায়।
ফুটবল
বিশ্বকাপ আমাদের শেখায় কীভাবে
নিয়মের মধ্যে থেকে লড়াই
করতে হয় এবং হার-জিতের ঊর্ধ্বে গিয়ে
খেলাকে ও প্রতিপক্ষকে সম্মান
জানাতে হয়।
তিনি বলেন বর্তমান সরকারের
যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে স্বচ্ছ ও
সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্যমে ফিফার সঙ্গে চুক্তি
সম্পন্ন হওয়ায় বিটিভি এবার
প্রায় বিনা খরচে বিশ্বকাপ
ফুটবল খেলা সম্প্রচার করতে
পারবে। যার
ফলে আমাদের দেশের ক্রীড়ামোদিরা
সহজেই বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচার উপভোগ
করতে পারবে। এ
সময় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের
সকলকে একসাথে মিলে বর্তমান
সরকারের গৃহীত বিভিন্ন শিক্ষা,
গবেষণা ও উন্নয়নমূলক কর্মকান্ড
বাস্তবায়নে এগিয়ে আসার জন্য
আহ্বান জানান। অনুষ্ঠানে
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের
পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন
আহাম্মদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের
পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন,
অর্থ ও হিসাব দপ্তরের
পরিচালক প্রফেসর ড. মো: রুহুল
আমিন, খামারের পরিচালক প্রফেসর ড. মো: আব্দুল
আজিজ, ছাত্রদলের আহবায়ক মো: সানাউল
হোসেন সনি প্রমুখ।