Upcoming Conference/Events

Pages

News

News Details
আধুনিক অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডি - নথির ব্যবহার বাড়াতে হবে----------------- সিকৃবি ভিসি
Friday, 19-June-2026 [11:06:07]

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের -রিসোর্স সেন্টারে সিকৃবি শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের  দুই দিন ব্যাপি ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে

১৯ জুন (শুক্রবার) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর . এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর . মোঃ আসাদ-উদ-দৌলা, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ডা. মোঃ রফিকুল ইসলাম

দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম বলেন, কাগজভিত্তিক নথি ব্যবস্থার পরিবর্তে ডি-নথি চালু হলে ফাইল নিষ্পত্তি, সিদ্ধান্ত গ্রহণ নাগরিকসেবা প্রদানে গতি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবেডি-নথি (ডিজিটাল নথি) ব্যবহারের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে নথির সুষ্ঠু সংরক্ষণ আধুনিক অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করা যায় ডি-নথি ব্যবহারের মাধ্যমে একটি ফাইলের গতিপ্রকৃতি সহজেই পর্যবেক্ষণ করা যায় ফলে ফাইল হারিয়ে যাওয়া, অযথা বিলম্ব এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা অনেকাংশে কমে যাবে একই সঙ্গে অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে দ্রুত নথি উপস্থাপন, অনুমোদন নিষ্পত্তির সুযোগ পাবে

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক, কর্মকর্তা কর্মচারী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন