সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেছেন, বর্ষা মৌসুমে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়সহ উন্মুক্ত জলাশয়ে (যেমন: নদী, খাল, বিল ও প্লাবনভূমি) কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল) মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের বংশবৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা ও আমিষের চাহিদা পূরণ করতে হবে।তিনি বলেন, বাংলাদেশের মৎস্য খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদাপূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।উন্মুক্ত জলাশয় ও গৃহস্থালী পুকুরে মাছচাষ এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শুক্রবার ( ২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের লেকে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এসব কথা বলেন।এসময় মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম সহ অনুষদীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।