Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. শহীদুল ইসলাম
Thursday, 11-June-2026 [10:06:48]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্য বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড. শহীদুল ইসলাম| বৃহস্পতিবার (১১ জুন) মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে মাৎস্য বিজ্ঞান অনুষদের ৭ম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি| প্রফেসর ড. শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন| তিনি কৃতিত্বের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি ফিশারিজ (অনার্স), এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন| তিনি বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটে (বিএফআরআই) ১৯৯০ সালে বৈজ্ঞানিক কর্মকতা হিসেবে পেশাগত জীবন শুরু করেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে একই প্রতিষ্ঠানে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা হিসেবে কর্মরত ছিলেন| ড. শহীদুল বাংলাদেশের একজন সুপরিচিত মৎস্য বিজ্ঞানী| তিনি বহু গবেষণা প্রকল্পের প্রধান প্রবেষক ও সহপ্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে ৯০টির অধিক গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। মাৎস্য সম্পর্কিত তার ৭টি বুকলেট প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বাগদা চিংড়ি ও সাদা মাছের চাষাবাদ কৌশল শীর্ষক বইয়ের লেখক। তিনি ২০১৭ সাল হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেব কমর্রত আছেন| ড. শহীদুল ইসলাম বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত| তিনি বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন| ব্যক্তি জীবনে তিনি এক কণ্যা ও এক পুত্র সন্তানের জনক|