Notice
এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, ‘শ্রী শ্রী দুর্গাপূজা’ উপলক্ষে আগামী ১৮-২২ অক্টোবর ২০১৬ পর্যন্ত এবং ‘শ্রী শ্রী লক্ষ্মীপূজা’ উপলক্ষে ২৫ অক্টোবর ২০১৬ অত্র বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ০৭.১০.২০১৬ তারিখের জারীকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসরণে আগামী ১৭.১০.২০১৬, শনিবার শুধুমাত্র অফিস কার্যক্রম চালু থাকবে।
উক্ত ছুটিকালীন জরুরি সেবাসমূহ যথা: হেল্থ কেয়ার সেন্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, প্রিভেন্টিভ শাখা ও নিরাপত্তা শাখা ন্যূনতম কর্মচারী দ্বারা চালু থাকবে।