News
সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ,
দ্রুত ও গতিশীল করার
লক্ষ্যে স্বয়ংক্রিয় তথ্য বুথ (কিয়স্ক
মেশিন) উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর (রবিবার)
এই তথ্য বুথের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি
উল্যাহ মজুমদার।
উদ্বোধনী
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের
পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব
ইকবাল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার
হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয়
চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন
দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
উদ্বোধনী
অনুষ্ঠানে সিকৃবি ভিসি প্রফেসর ড.
মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার
বলেন, কিয়স্ক মেশিন স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত
হলো। শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে সেবার
মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে
স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ে কিয়স্ক মেশিন স্থাপন ডিজিটালাইজেশনের পথে একটি ইতিবাচক
পদক্ষেপ। তিনি আরও বলেন,
কিয়স্ক মেশিন স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সহজে
বিভিন্ন তথ্য জানতে পারবেন।